সরকারের ব্যর্থতার দায় নিচ্ছে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে, যদিও এতে বিএনপি ও অন্যান্য দলও অংশীদার ছিল।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই সংলাপে তিনি আরও বলেন, ‘মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। আমরা অনেকটা একা মিডিয়া ও মিলিটারির একাংশের বিরুদ্ধে লড়াই করেছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলেছি।’
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন যে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। তখন মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। আমরা মিডিয়া বিরোধী নই, তবে আমরা মিডিয়ার কাছে বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করি।’
রাজনীতি বর্তমানে ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত।’
এই নেতা দাবি করেন যে, গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয়। তিনি বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো পর্যালোচনা করি। আমরা আমাদের ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সেগুলো সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।’
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৭ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
