সরকার গঠনের পরই জনমনে অসন্তোষ, মানুষ পরিবর্তন চায়: অলি আহমদ
অনলাইন ডেস্ক
সংগৃহীত
সরকার গঠনের পর থেকেই জনমনে অসন্তোষ তৈরি হয়েছে এবং মানুষ এখন পরিবর্তন চাইছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ বলছেন, তারা আর কখনো বিএনপিকে ভোট দেবেন না।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সরকার ও বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেন এলডিপি সভাপতি। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে অলি আহমদ বলেন, তাঁর ৮৮ বছরের জীবনে এমন পরিস্থিতি তিনি কখনো দেখেননি, যেখানে কোনো সরকার গঠনের পরপরই মানুষ বলতে শুরু করেছে যে সরকারটি টিকবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অতীতের একটি স্লোগানের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, একসময় গ্যাস ও বিদ্যুতের দাবিতে তারা সরকারকে গদি ছাড়ার হুংকার দিয়েছিলেন।
‘সৎ ও ঈমানদারদের দায়িত্ব দিতে হবে’
দেশ পরিচালনার ক্ষেত্রে সৎ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অলি আহমদ। তিনি বলেন, বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়।
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নিলে নিয়মতান্ত্রিক উপায়েই সরকারকে তা মানতে বাধ্য করা হবে। তিনি দাবি করেন, তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে।
‘বাধা দিলে শক্ত হাতে মোকাবিলা’
লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানান এলডিপি সভাপতি।
তবে লংমার্চে কেউ বাধা সৃষ্টি করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অলি আহমদ বলেন, লংমার্চে অংশ নেওয়া দলগুলো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। তাদের লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা এবং কোরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠা করা।
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান...
৩ ঘন্টা আগে
গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান
গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি; কিন্তু সরকারই তাদের রাজপথে আসতে বাধ্য করেছে। জনগণের গণভোটের...
৪ ঘন্টা আগে
বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী
বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের হুমকি...
১৯ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম...
১৯ ঘন্টা আগে
