রাজনীতি

সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না: সারজিস আলম

অনলাইন ডেস্ক

১ দিন আগে


সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না: সারজিস আলম

ছবি: সংগৃহীত


স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ করছে এনসিপি। একই সঙ্গে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি দাবি করেছেন, সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির ব্যানারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কমিটি গঠন করা হচ্ছে। এ জন্য দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে সফর করছেন দলের নেতারা।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কমিটি থাকবে। এবার স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে চান তারা। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সারজিস আলম বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা হবে।

সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার আহ্বান

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদকে শুধু সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না।

তিনি বলেন, ‘বিরোধী দলকে গ্রহণ করতে শিখুন, তাদের কথা বলতে দিন। এসব বিষয়ে সংশোধন করে কাজ করুন।’

দেশের মানুষের জন্য সরকার কাজ করলে এনসিপি সহযোগিতা করবে বলেও জানান তিনি। তবে সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়, তাহলে জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দেন সারজিস।

তার ভাষায়, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে এনসিপি।

‘বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে’

বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের সমালোচনা করে সারজিস আলম বলেন, সরকার শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল। বিশেষ করে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু এসব ক্ষেত্রে সরকার প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে দাবি করেন তিনি।

সারজিস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের সহনীয় সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

তিনি আরও বলেন, মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ সরবরাহেও সমস্যা রয়েছে। পাশাপাশি বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এসব কারণে বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তবে সরকার বিষয়টি বিশ্বাস বা স্বীকার করতে চাইছে না বলেও অভিযোগ করেন সারজিস আলম।

জনগণের দাবি নিয়ে লংমার্চ

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির বিষয়ে সারজিস আলম বলেন, জনগণের বিভিন্ন দাবি তুলে ধরতে তারা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো সামনে তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিরোধী দল ও সরকারের সমালোচক হিসেবে সরকারের ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরতে চান তারা।

সারজিস আলমের ভাষ্য, ‘চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে’ সরকারকে দেখিয়ে দিতে চান—কোন কোন ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে।

তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং মাঠপর্যায়ে বিএনপি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে।

সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে এনসিপি

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেই একটি শক্তিশালী রাজনৈতিক দল তৈরি হয় না। ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ।

এ কারণে দেশের বিভিন্ন জেলা সফর করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এনসিপির সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ের অন্যতম বড় সুযোগ। প্রতিটি ইউনিয়নে প্রার্থী সমর্থনের উদ্যোগের মধ্য দিয়ে দলের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তারা।


আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল

৩৯ মিনিট আগে


ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী...

২ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে

২০ ঘন্টা আগে


হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom