খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

স্পেনকে হারালেই ইতিহাস, ৬৪ বছরের রেকর্ড ভাঙার সামনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


স্পেনকে হারালেই ইতিহাস, ৬৪ বছরের রেকর্ড ভাঙার সামনে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচে জয় পেলেই টানা দুই আসরে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে ভেঙে যাবে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুইবার শিরোপা জিততে পেরেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে পরপর দুটি বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ে ইতালি। এরপর ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ জিতে দ্বিতীয় দল হিসেবে সেই তালিকায় নাম লেখায় ব্রাজিল।

এরপর কেটে গেছে ৬৪ বছর। এত দীর্ঘ সময়েও কোনো দল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে স্মরণীয় ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নিয়ে বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরে আসে আলবিসেলেস্তেরা।

চার বছর পর সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। স্পেনকে হারাতে পারলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসির দল।

আধুনিক ফুটবলে বিশ্বকাপের শিরোপা ধরে রাখা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা প্রতিনিয়ত বাড়ছে, ফলে একই দলকে পরপর দুই আসরে বিশ্বসেরা হওয়া অত্যন্ত বিরল ঘটনা। সেই কঠিন লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে এখন আর্জেন্টিনা।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৯ মিনিট আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom