সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত: স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাচ্ছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হারই বহাল থাকবে এবং নতুন করে কোনো পরিবর্তনের পরিকল্পনা আপাতত নেই।
অর্থমন্ত্রী বলেন, ‘মধ্যবিত্ত অনেক পরিবার সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে সংসার চালায়। তাদের কথা বিবেচনায় নিয়েই সরকার বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাইলে হার কমিয়ে দুই হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারতাম, কিন্তু তা করা হয়নি।’
উল্লেখ্য, প্রতি ছয় মাস অন্তর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হয়। এর আগে ২০২৫ সালের ১ জুলাই সরকার হার কিছুটা কমিয়েছিল।
সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার
বর্তমানে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার কিছুটা বেশি এবং এর বেশি বিনিয়োগে হার কিছুটা কম। বিভিন্ন স্কিমের বর্তমান হার নিচে দেওয়া হলো:
সঞ্চয়পত্রের ধরন৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের হার৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগের হার
পরিবার সঞ্চয়পত্র১১.৯৩%১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্র১১.৯৮%১১.৮০%
৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র১১.৮৩%১১.৮০%
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক১১.৮২%১১.৭৭%
ডাকঘর সঞ্চয় ব্যাংক (৩ বছর)১১.৮২%১১.৭৭%
করদাতাদের জন্য সুখবর
এবারের বাজেটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। আগে সঞ্চয়পত্রের মুনাফার ওপর যে ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখা হতো, তা ‘চূড়ান্ত কর দায়’ হিসেবে গণ্য হতো। অর্থাৎ, করযোগ্য আয় না থাকলেও ওই টাকা আর ফেরত পাওয়া যেত না।
নতুন নিয়ম অনুযায়ী, এখন সঞ্চয়পত্রের মুনাফার ওপর কাটা অগ্রিম কর চূড়ান্ত দায় নয়। বিনিয়োগকারী বছর শেষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কর সমন্বয় করতে পারবেন। যদি প্রযোজ্য করের চেয়ে বেশি কর কাটা হয়ে থাকে, তবে করদাতারা আবেদন সাপেক্ষে সেই টাকা ফেরত পাবেন। কর কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে ১২০ দিনের মধ্যে এই টাকা ব্যাংক হিসাবে পাঠিয়ে দেবেন।
তবে এই সুবিধা পাওয়ার জন্য বিনিয়োগকারীকে অবশ্যই টিআইএন (TIN) সংগ্রহ করতে হবে এবং নিয়মিত আয়কর রিটার্ন জমা দিতে হবে। যেসব বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, তারাও টিআইএন নিয়ে রিটার্ন দেওয়ার মাধ্যমে অগ্রিম করের টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের...
১ দিন আগে
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১...
১ দিন আগে
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ চালানে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে
৩ দিন আগে
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পরিবর্তন এলো।জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও
৪ দিন আগে
