রাজনীতি

‘সংস্কারের পথে না গিয়ে সরকার দিল্লির পথে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘সংস্কারের পথে না গিয়ে সরকার দিল্লির পথে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


সরকারকে সংস্কারের পথে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা দিল্লি ও শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শেখ হাসিনার পথে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। তবে সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে। তারেক রহমানকে বলব, যেই পথ শেখ হাসিনার, সেই পথে আপনার মোদির সঙ্গে দেখা হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ। আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি, বর্তমানে একটি শিশু সরকার রয়েছে। এটা একটা বিষধর সাপ। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষব। এমন বাংলাদেশ আর হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে “হ্যাঁ” রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখব না।’


‘তরুণদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে’: সিবগাতুল্লাহ
‘তরুণদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে’: সিবগাতুল্লাহ

জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজের যে চাকরির অধিকার পাওয়ার কথা ছিল, তা কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, ‘জুলাই...

৫২ মিনিট আগে


অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের
অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ...

৩ ঘন্টা আগে


নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম
নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, বাংলাদেশে নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।’শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় টাঙ্গাইলের নগর জলফৈ...

৪ ঘন্টা আগে


‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান
‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় আয়োজিত...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom