সংসদে সময় বণ্টনে ‘বৈষম্যের’ অভিযোগে জামায়াতের প্রতিবাদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় নির্ধারণকে কেন্দ্র করে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউটের কারণও ব্যাখ্যা করেছে দলটি।
সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এবং জোটের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এসব অভিযোগ তুলে ধরেন।
নাজিবুর রহমান বলেন, বাজেট অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়েছে। ফলে তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য রাখার সুযোগ পান। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্য চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বিরোধী ও সরকারি দলের মধ্যে পূর্বে হওয়া সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায় জামায়াত। নাজিবুর রহমান অভিযোগ করেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধির যথাযথ অনুসরণ না করে বিল উত্থাপন করা হচ্ছে। তার দাবি, সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও মতামত দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হচ্ছে না। স্পিকারের বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিয়মিতভাবে এ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়া, পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়াকেও ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত জোটের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য বলেন, সংসদে সময় ব্যবস্থাপনায় যে ঘটনা ঘটেছে, তা দেশের সংসদীয় ইতিহাসে ‘ন্যাক্কারজনক’ ও ‘উদ্ধতপূর্ণ’ উদাহরণ। তিনি দাবি করেন, অতীতেও সরকারপ্রধানরা নির্ধারিত সময় মেনে বক্তব্য দিয়েছেন, কিন্তু এবার সেই রীতি অনুসরণ করা হয়নি।
তার ভাষায়, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলার সুযোগ নিশ্চিত না হলে সেখানে অবস্থান করার যৌক্তিকতা থাকে না। এ কারণে প্রতিবাদস্বরূপ ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও সংসদীয় কার্যপ্রণালীর সুষ্ঠু চর্চা নিশ্চিত করতে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।
জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে “জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্য সামনে রেখে ৩৬ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকরের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।সোমবার (২৯ জুন) মধুর ক্যান্টিন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা...
৬ ঘন্টা আগে
"কোট-টাই পরা সংসদে একজন নতুন মুফতির আগমন ঘটেছে" — সেলিম উদ্দিন
মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে সরকার, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান...
১৩ ঘন্টা আগে
‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন’-সমালোচনার জবাব দিলেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে-আগে তিনি রিকশায় চলাচল করতেন, এখন প্রাডো গাড়িতে চলেন। তবে বাস্তবতা ভিন্ন বলে দাবি করেছেন তিনি।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম।তিনি বলেন,
১ দিন আগে
‘আবার একসঙ্গে জেলে যাবেন নাকি?’-বিরোধীদলীয় নেতাকে পানিসম্পদমন্ত্রীর প্রশ্ন
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা ভবিষ্যতে আবার একসঙ্গে কারাগারে যাবেন কি না-জাতীয় সংসদে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, দেশের...
১ দিন আগে
