রাজনীতি

সংসদে ‘ঋণখেলাপি’ বিতর্ক: বক্তব্যে নাহিদের অবস্থান, পাল্টা আপত্তি সরকারি দলের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


সংসদে ‘ঋণখেলাপি’ বিতর্ক: বক্তব্যে নাহিদের অবস্থান, পাল্টা আপত্তি সরকারি দলের

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে ঋণখেলাপি সদস্যদের ‘ঋণখেলাপি’ হিসেবে উল্লেখ করা নিয়ে ওঠা আপত্তির কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার প্রশ্ন, “সংসদে ঋণখেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব?”

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগেও তিনি ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার সমালোচনা করেছিলেন এবং প্রথম অধিবেশনেও কয়েকজন সংসদ সদস্যের ঋণসংক্রান্ত তথ্য উল্লেখ করেছিলেন। তবে সম্মানবোধ থেকে তাদের নাম প্রকাশ করেননি।

তার ভাষায়, “যে দল ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সংসদে নিয়ে আসে, তার দায় সেই দলের। সংসদে যদি এত ঋণখেলাপি থাকে, তাহলে এটিকে ঋণখেলাপিদের সংসদ বলবে-এটাই তো সাধারণ মানুষের স্বাভাবিক ধারণা।”

তিনি আরও বলেন, সংসদকে যদি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সেখানে বাস্তব বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকতে হবে। “এই সংসদে যদি আমরা ঋণখেলাপিদের ঋণখেলাপি বলতে না পারি, তাহলে আর কোথায় বলব?”-প্রশ্ন রাখেন তিনি।

সরকারি দলের আপত্তি

এর আগে একই অধিবেশনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এর মর্যাদা অতীতের অনেক সংসদের তুলনায় বেশি।

তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের কিছু বক্তব্য সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তার মতে, “একজন ঋণখেলাপি আইন অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। তাই বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা বাস্তবসম্মত নয়।”

ফজলুল হক মিলন বলেন, নিজেদের বক্তব্যের মাধ্যমে সংসদের মর্যাদা ক্ষুণ্ন না করে দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিতর্কের প্রেক্ষাপট

এই বিতর্কের সূত্রপাত হয়, যখন নাহিদ ইসলাম সংসদে দাবি করেন যে বিভিন্ন সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণসংক্রান্ত অভিযোগ রয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা বক্তব্যে বলেন, ঋণগ্রস্ত হওয়া আর আইনগতভাবে ঋণখেলাপি হওয়া এক বিষয় নয়। তার দাবি, বর্তমান সংসদের কোনো সদস্য আইনগত অর্থে ঋণখেলাপি নন; কারণ ঋণখেলাপি হলে তারা নির্বাচন করার যোগ্যতা অর্জন করতেন না।

ফলে সংসদে এখন বিতর্কটি মূলত দুটি প্রশ্নকে ঘিরে-ঋণসংক্রান্ত অভিযোগ থাকা সদস্যদের রাজনৈতিকভাবে কীভাবে মূল্যায়ন করা হবে এবং সংসদে এ ধরনের ভাষা ব্যবহারের সীমা কোথায়।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৬ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom