সংসদে ভিন্নমত প্রকাশে বাধা, এমপিদের আচরণে ক্ষুব্ধ রুমিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার পর সংসদ সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর বক্তব্যের কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে দাঁড়িয়ে কিংবা বক্তব্য শেষ হওয়ার পর তা প্রকাশ করা যেত বলে মন্তব্য করেন তিনি। কিন্তু তাঁর বক্তব্যের পর সংসদে যে ধরনের আচরণ তিনি দেখেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রুমিন ফারহানা।
‘সংসদে ডিসেন্ট ভয়েস রেজ করা যায় না’
রুমিন ফারহানা বলেন, এই সংসদে কোনো ‘ডিসেন্ট ভয়েস’ (ভিন্নমত) রেকর্ড করা যায় বলে তাঁর মনে হয়নি। তাঁর বক্তব্যের পর সংসদে যে ধরনের আচরণ তিনি লক্ষ্য করেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।
তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা প্রয়োজন।
‘অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’
রুমিন ফারহানা আরও বলেন, তাঁর আশপাশের কয়েকজন সংসদ সদস্য তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এ ধরনের আচরণ কোনোভাবেই সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা জরুরি। কারও বক্তব্যে আপত্তি থাকলে সংসদীয় পদ্ধতি অনুসরণ করে তা জানানো যেতে পারে।
‘২০১৮ সালেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম’
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ২০১৮ সালের সংসদেও তিনি একা দাঁড়িয়ে আওয়ামী লীগের সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলেন। তখনও তাঁকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
তিনি বলেন, এরপর কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে তাঁরা ভোটের মাধ্যমে সংসদে এসেছেন। কিন্তু সংসদীয় আচরণে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না আসে, তাহলে বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যায়।
‘শুধু না ভোট দেওয়ার জন্য বিরোধী দল থাকার দরকার নেই’
রুমিন ফারহানা বলেন, সংসদে যদি ভিন্নমত প্রকাশের পরিবেশ নিশ্চিত না হয় এবং আগের মতোই আচরণ চলতে থাকে, তাহলে বিরোধী দল হিসেবে শুধু ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন উঠতে পারে।
তিনি সংসদে পারস্পরিক সম্মান, গণতান্ত্রিক আচরণ এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানান।
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১১ ঘন্টা আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১১ ঘন্টা আগে
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...
১৬ ঘন্টা আগে
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...
১ দিন আগে
