সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন আফরোজা আব্বাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার আলোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, দল থেকে প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজেই মনোনয়ন গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে তিনি কখনো মনোনয়ন চাননি। তবে দলীয় মহাসচিবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি।
বিবৃতিতে আফরোজা আব্বাস লেখেন, “আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাস-এর স্ত্রী-এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কিছু বিষয় স্পষ্ট করতে চাই।” তিনি তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানান।
ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত
নিজের সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণের কথা তুলে ধরে তিনি বলেন, তার স্বামী Mirza Abbas-এর অসুস্থতার কারণে তিনি বর্তমানে কঠিন সময় পার করছেন। এ পরিস্থিতিতে তার একমাত্র অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।
নারীর অধিকার নিশ্চিতে আহ্বান
বিবৃতিতে তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ও নির্বাচিতদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে যারা মনোনয়ন পাননি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে দেশের সব নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
মনোনয়ন তালিকায় চমক
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে। এতে আলোচনায় থাকা একাধিক পরিচিত মুখ স্থান পাননি। মনোনয়নবঞ্চিতদের তালিকায় আফরোজা আব্বাস ছাড়াও আরও কয়েকজন আলোচিত ব্যক্তির নাম রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকা প্রণয়নে নানা বিবেচনা কাজ করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৯ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
