রাজনীতি

সংস্কার পরিষদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


সংস্কার পরিষদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত


সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান।

রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। সেই অনুযায়ী বিরোধী দল নোটিশ দেবে এবং বিষয়টি সংসদের ভেতরেই আলোচনা করা হবে। তবে সংসদের ভেতরে যদি এ বিষয়ে কোনো সমাধান না হয়, তাহলে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করতে চাই সরকার জনগণের দাবি মেনে নেবে।”

এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামো নেই। ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে অধিবেশন আহ্বানের পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও তা করতে পারেন না। তিনি সংবিধান সংস্কারের বিষয়টি সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন।

রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল এবং পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল-এর নামও অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...

৬ ঘন্টা আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৬ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৭ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom