রাজনীতি

সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল

ছবি: সংগৃহীত


সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বডি: ১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের ভাষ্য, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ কারণে বিশেষ কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কারণ এবং এ বিষয়ে তাদের অবস্থান বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘জনবিরোধী কার্যক্রমে আমরা সহায়তা করব কেন?’

জোটের নেতারা বলছেন, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে, সংবিধান সংস্কারের পরবর্তী প্রক্রিয়ায় সেটিই বিবেচনায় নেওয়া উচিত। বিশেষ কমিটির কার্যক্রম ও এর উদ্দেশ্য নিয়ে তাদের আপত্তি রয়েছে বলেও জানান তারা।

রোববারের সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা বিশেষ কমিটির সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার নিয়ে তাদের পরবর্তী অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।


কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু
কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বডি: মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি...

৫ ঘন্টা আগে


‘তরুণদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে’: সিবগাতুল্লাহ
‘তরুণদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে’: সিবগাতুল্লাহ

জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজের যে চাকরির অধিকার পাওয়ার কথা ছিল, তা কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, ‘জুলাই...

১৭ ঘন্টা আগে


‘সংস্কারের পথে না গিয়ে সরকার দিল্লির পথে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘সংস্কারের পথে না গিয়ে সরকার দিল্লির পথে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারকে সংস্কারের পথে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা দিল্লি ও শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শেখ হাসিনার পথে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর

১৮ ঘন্টা আগে


অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের
অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom