সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। জনগণ জামায়াতকে সরকার গঠনের দায়িত্ব দিলে দলটি সংবাদপত্রের উৎকর্ষ সাধন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় নিরলসভাবে কাজ করবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। একই বছরের ১৬ জুন সরকারি নিয়ন্ত্রণে মাত্র চারটি সংবাদপত্র রেখে অন্য সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত ছিল বলে তিনি মন্তব্য করেন।
পরওয়ার বলেন, ওই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন এবং তাদের পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আওয়ামী লীগের শাসনামলেরও সমালোচনা করেন। তার দাবি, ২০০৯ সালের পর বিভিন্ন সংবাদমাধ্যমের সম্প্রচার ও প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে বহু সাংবাদিক চাকরি হারান।
ডিজিটাল নিরাপত্তা আইন ও পরবর্তী সাইবার নিরাপত্তা আইন ২০২৩ প্রসঙ্গে তিনি বলেন, এসব আইনের মাধ্যমে সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে।
পরওয়ার আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত কিছু ধারা বাতিল এবং বন্ধ থাকা কয়েকটি গণমাধ্যমকে পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দিয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
সংবাদপত্রকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের উচিত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে দেশের গণতন্ত্র, জবাবদিহি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখা।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৩ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৮ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
২০ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
