খেলাধুলা

স্মৃতি মান্দানার বিয়ে বাতিল, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জল্পনার অবসান

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


স্মৃতি মান্দানার বিয়ে বাতিল, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জল্পনার অবসান

ভারতীয় নারী ক্রিকেটের তারকা ওপেনার স্মৃতি মান্দানা সকল জল্পনার অবসান ঘটিয়েছেন। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে আর হচ্ছে না—সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

কয়েক সপ্তাহ ধরেই তাঁদের বিয়ে ঘিরে নানা আলোচনা চলছিল। নির্ধারিত তারিখ ২৩ নভেম্বর, তবে মান্দানার বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। অবশেষে বাতিল হলো সেই বিয়েও।

সোশ্যাল মিডিয়া পোস্টে মান্দানা লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির মানুষ। তবে স্পষ্ট করে বলতে চাই—এই বিয়ে বাতিল করা হয়েছে। বিষয়টি এখানেই শেষ করতে চাই।”

তিনি আরও জানান, এই সময়ে দুই পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে বলেন, “দেশের হয়ে খেলা এবং ট্রফি জেতাই এখন আমার একমাত্র লক্ষ্য।”

এর আগে বিশ্বকাপজয়ের উদ্‌যাপনের সময় মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মান্দানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। পরে তাঁর বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। স্মৃতির ভাই ও সতীর্থদের অনেকেই নাকি তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলোও করেন।

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ সকালে স্মৃতি মান্দানা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন—এই বিয়ে আর হচ্ছে না।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom