সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরে আইনমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরেছেন শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় থাকা অসঙ্গতিগুলো সরাসরি আইনমন্ত্রীর সামনে তুলে ধরতেই আলেমদের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় আলেমদের পক্ষ থেকে আইনের বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি নিয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হয়।
বৈঠকে আইনমন্ত্রী আলেমদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি বিষয়ে নোট নেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু ধারার পক্ষে নিজের যুক্তি ও অবস্থান তুলে ধরেন তিনি।
তবে আলেম প্রতিনিধিরা মন্ত্রীর বক্তব্যের পাল্টা যুক্তি তুলে ধরে বিলের বিভিন্ন অসঙ্গতির বিষয়টি পুনরায় উপস্থাপন করেন।
বৈঠকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম আবরার, যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী, বাংলাদেশ ফিকাহ একাডেমির মহাপরিচালক মুফতি ফয়সল মাহমুদ হাবিবী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী এবং জামিয়াতুল মানহাল উত্তরার শাইখুল হাদিস মুফতি আদনান মাসউদ উপস্থিত ছিলেন।
৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দেশের আটটি জেলায় আগামী ৩৪ ঘণ্টায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য
৭ ঘন্টা আগে
রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইলেন বিজ্ঞানমন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায়...
৭ ঘন্টা আগে
ডাকসু সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি, আলেমদের সাধুবাদ
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের আলোকচিত্র স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায়। শাপলা চত্বরের আন্দোলন ও তৎকালীন ঘটনাবলির ছবি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি অঙ্গনের কয়েকজন আলেম ও সংশ্লিষ্টরা।ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ঘটনাবলি এবং...
৮ ঘন্টা আগে
কাদের সিদ্দিকীর সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।এ সময় রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে
১০ ঘন্টা আগে
