‘সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী, পাস করা যাবে না’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী দাবি করে জাতীয় সংসদে বিলটি পাস না করার জোরালো আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন।
রোববার রাতে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিলটির বিষয়ে আপত্তি জানান।
‘সরকার পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করছে’
নজিবুর রহমান বলেন, এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি স্পষ্ট অঙ্গীকার করেছিলেন-দেশের ৯৫ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস করা হবে না।
তবে বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
‘উত্তরাধিকার আইনের বিধান পাশ কাটানোর আশঙ্কা’
বিলটির বিরোধিতা করে এই সংসদ সদস্য বলেন, দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের অনেকে মনে করেন, আইনে আজীবন ভোগদখলের বিধান রেখে সম্পত্তি দানের যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক।
তার দাবি, এ ধরনের বিধানের ফলে আল্লাহর নির্ধারিত মিরাস বা উত্তরাধিকার আইনের বিধান পাশ কাটানোর আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “আজীবন ভোগদখলের বিধান রেখে দান করার যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের পরিপন্থী। এর ফলে আল্লাহর দেওয়া মিরাসি বা উত্তরাধিকারের বিধানকে বাইপাস করার আশঙ্কা রয়েছে।”
১৯৩৭ সালের আইনের প্রসঙ্গ
ব্রিটিশ আমলের প্রসঙ্গ টেনে নজিবুর রহমান উল্লেখ করেন, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টেও মুসলমানদের উত্তরাধিকার, হেবা (দান), বিবাহ ও পারিবারিক বিষয়গুলো শরিয়ত অনুযায়ী পরিচালনার বিষয়টি স্বীকৃত হয়েছিল।
তার মতে, মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বীকৃত নীতিমালাকে বিবেচনায় রেখেই নতুন কোনো আইন প্রণয়ন করা প্রয়োজন।
‘সামাজিক সমস্যার সমাধানে ইসলামিক আইন পাশ কাটানোর যুক্তি নেই’
সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো সামাজিক সমস্যার কথাও উল্লেখ করেন জামায়াতের এই সংসদ সদস্য।
তিনি বলেন, মা-বাবার অধিকার সুরক্ষা অবশ্যই জরুরি। তবে এ ধরনের সামাজিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামিক পারিবারিক আইনকে পাশ কাটানোর কোনো যুক্তি নেই।
নজিবুর রহমান জানান, মা-বাবার অধিকার সুরক্ষার জন্য ২০১৩ সালে একটি আইন পাস করা হয়েছে। ওই আইনের মাধ্যমেই মা-বাবার অধিকার সুরক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
‘আইনের পক্ষে ভোট দিলে দায়ভার নিতে হবে’
বক্তব্যের শেষে বিলটি নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেন নজিবুর রহমান মোমেন।
তিনি বলেন, আল্লাহর নির্ধারিত উত্তরাধিকার ও হেবার বিধান পাশ কাটানোর সুযোগ সৃষ্টি করে-এমন আইনের পক্ষে যারা ভোট দেবেন, তাদের প্রত্যেককে এর দায়ভার গ্রহণ করতে হবে।
তিনি জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস না করার জন্য জোরালো দাবি জানান।
শেখ হাসিনাকে প্রত্যর্পন করবে না ভারত জানানো হলো ঢাকাকে
বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে ভারত।সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সাংবাদিক অনির্বাণ দাসগুপ্তের নামে লেখা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।আনন্দবাজারের ঐ প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস
১৭ ঘন্টা আগে
চাঁদাবাজিকে কেন্দ্র করে গুলশান থানা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীর গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে হকার বসানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুবাস্তু থেকে বাঁশতলা পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান ও বিএনপি নেতা নুরুর নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং সাবেক
১৮ ঘন্টা আগে
ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি...
২১ ঘন্টা আগে
ঢাকা দক্ষিণ থেকে উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। বর্তমানে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক
২৩ ঘন্টা আগে
