সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ পরিবর্তনে তাদের এগিয়ে আসতে হবে।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, উলামায়ে কেরামের জ্ঞানচর্চার মূল ভিত্তি হতে হবে কোরআন ও সুন্নাহ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মুসলিমদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ এবং সাহাবায়ে কেরাম তাঁর অনুসরণের বাস্তব দৃষ্টান্ত। এ আদর্শ অনুসরণ করলে মুসলিম সমাজ বিভ্রান্তির পথে যাবে না।
তিনি উলামায়ে কেরামকে সত্য ও ন্যায়ের কথা বলার আহ্বান জানিয়ে বলেন, কাউকে অপমান, হেয় বা কটূক্তি করে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। প্রজ্ঞা, উত্তম উপদেশ ও সুন্দর ভাষার মাধ্যমে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে।
মতপার্থক্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, উলামায়ে কেরামের মধ্যে চিন্তা ও মতের পার্থক্য থাকা স্বাভাবিক। অতীতেও মতপার্থক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মতের ভিন্নতার কারণে কাউকে অসম্মান করা উচিত নয়। কেউ সমালোচনা বা কটূক্তি করলেও পাল্টা কটূক্তি না করে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনামূলক বক্তব্য ও পাল্টাপাল্টি আক্রমণের বিষয়ে তিনি বলেন, কোনো উসকানির জবাব উসকানি দিয়ে দেওয়া যাবে না। ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আলিয়া-কওমি দুই ধারার শিক্ষার প্রয়োজন
দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মুসলিম সমাজে আলিয়া ও কওমি-দুই ধারার শিক্ষাব্যবস্থারই প্রয়োজন রয়েছে। উভয় ধারার শিক্ষায় গড়ে ওঠা আলেম ও শিক্ষিতদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, কোনো একটি ধারাকে বাদ দিয়ে নয়, বরং উভয় ধারার আলেম ও শিক্ষিত মানুষকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শিক্ষা, জ্ঞান ও গবেষণায় অগ্রসর হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
জামায়াত আমির বলেন, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত বেশি এগিয়ে যায়, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তাদের তত বেশি তৈরি হয়। তাই ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণার প্রতিও গুরুত্ব দিতে হবে।
উলামাদের ভূমিকা নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্য
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধারাবাহিক ও সরাসরি যোগাযোগ রয়েছে উলামায়ে কেরামের। সমাজ পরিবর্তন, পরিবার ও মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি ইসলামের বিভিন্ন বিধান ও ফরজ দায়িত্ব সম্পর্কে মানুষের মধ্যে থাকা ভুল ধারণা দূর করে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরতে উলামায়ে কেরামকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ অন্য নেতারাও বক্তব্য দেন।
সম্মেলনে সাত দফা প্রস্তাব
জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে সাতটি প্রস্তাব পেশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে-মাদ্রাসা ও কলেজে ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ, মাদ্রাসার নারী শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ প্রত্যাহার, উলামা-মাশায়েখদের হেয়প্রতিপন্নের অপচেষ্টা বন্ধ, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ এবং ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল দ্রুত বাস্তবায়ন।
এ ছাড়া ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।
সম্মেলনে সারাদেশ থেকে আগত উলামা প্রতিনিধি, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের
১ ঘন্টা আগে
দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)...
৩ ঘন্টা আগে
জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা
রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকা উঠে এসেছে।২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন আবিদ। সে সময়
৩ ঘন্টা আগে
দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্যে ছিলেন। দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।...
৪ ঘন্টা আগে
