সিপিএলে মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত নাইট রাইডার্স,দিলেন ‘নাগিন ড্যান্স’
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রভিডেন্স স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
গায়ানার হয়ে বল হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিরাজ। ৪ ওভারের স্পেলে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকার হয়েছেন কলিন মানরো, নিকোলাস পুরান, উরি গোলি ও সুনীল নারাইন। একের পর এক উইকেট তুলে নিয়ে নাগিন ড্যান্সে উদযাপনও করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হন মিরাজ। ১৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। তবে শাই হোপের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি গায়ানার।
হোপ অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বোলিং নিয়ে তিনি বলেন, সিপিএলে প্রথমবার খেলতে এসে এমন পারফরম্যান্স তার জন্য দারুণ মুহূর্ত। উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকায় তিনি স্টাম্প লক্ষ্য করে সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছেন এবং সেই পরিকল্পনাতেই সাফল্য পেয়েছেন।
অন্যদিকে, এই পরাজয়ে টানা সপ্তম হারের মুখ দেখেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করেছে।
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মাঠে মুখোমুখি হয় বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে আধিপত্য বিস্তার করে। তবে দ্বিতীয়ার্ধে লেভান্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে ম্যাচে উত্তেজনা বাড়ে।শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রতিরোধ সামলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও শক্ত
১০ ঘন্টা আগে
বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো পরে মাঠে পাকিস্তানি দুই ক্রিকেটার
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক ও ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এবার আলোচনায় এসেছে পাকিস্তানি নারী ক্রিকেটারদের ভিন্ন এক বিষয়। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো পরে মাঠে নামতে দেখা গেছে পাকিস্তানের দুই ক্রিকেটারকে।পাকিস্তানের নাশরা সান্ধু ও এইমান ফাতিমাকে কোহলির ব্র্যান্ড ‘ওয়ান৮’ (One8)-এর জুতো পরে খেলতে
৪ দিন আগে
ভারতের কাছে পাকিস্তানের লজ্জার হার, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও আলোচনা। নারী ক্রিকেটেও দুই দলের লড়াই ঘিরে থাকে আলাদা আগ্রহ। তবে সেই বহুল আলোচিত দ্বৈরথে এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান নারী দল। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে তারা। এটিই নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের...
৭ দিন আগে
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার ব্রায়ান লারা
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে এবার সংহতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে লারা বলেন, খেলোয়াড়জীবনে মাঠে ইমরানের সঙ্গে তার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তার প্রতি শ্রদ্ধা ছিল তাৎক্ষণিক এবং...
৭ দিন আগে
