বিশেষ সংবাদ

সিলোনিয়ার চানপুরে ডাকাতির শিকার বাবুলের পরিবারের পাশে ডা. মো. ফখরুদ্দিন মানিক

ফেনী প্রতিনিধি:

১১ মাস আগে


সিলোনিয়ার চানপুরে ডাকাতির শিকার বাবুলের পরিবারের পাশে ডা. মো. ফখরুদ্দিন মানিক

ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও জননেতা ডা. মো. ফখরুদ্দিন মানিক দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়ার চানপুরে ডাকাতির শিকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুলের বাড়ি পরিদর্শন করেছেন।

শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাবুলের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বলেন,

আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দাগনভূঁঞা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চুরি, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

 

ডা. মানিক অবিলম্বে ডাকাতির ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাও. সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও. ওয়ালী উল্লাহ, IBWF ফেনী শহর শাখার সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা আতিক এবং শাহাবুদ্দীন প্রমুখ।

ডা. মানিক পরিবারকে আশ্বস্ত করেন যে, তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবেন।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১১ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom