সর্বশেষ খবর

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন: ৮ শ্রমিক দগ্ধ

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন: ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় (শিপইয়ার্ড) আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত 'জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে' এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

শিল্প পুলিশ সূত্র অনুযায়ী, জাহাজ কাটার সময় একটি ড্রিল মেশিনের আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানে ছড়িয়ে থাকা দাহ্য বস্তুগুলোতে দ্রুত আগুন ধরে যায়। আহত শ্রমিকরা হলেন: দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, আহত আট শ্রমিকের মধ্যে শহীদুর ও ফারুকের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা গুরুতর। বাকিদের হাত ও পায়ে প্রায় ১০ শতাংশ পুড়েছে। দগ্ধ শ্রমিকদের মধ্যে পাঁচজনকে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে এবং তিনজনকে সাগরিকায় গ্রিন শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার কর্মরতরত শ্রমিকদের মধ্যে ১৬০ জনই অস্থায়ী। জানা গেছে, দগ্ধ হওয়া সকল শ্রমিকই অস্থায়ী এবং তাদের কাছে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না। এই বিষয়ে জানতে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

১ মাস আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

৩ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

৪ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৫ মাস আগে

Dr.Mahfuzul Alom