সীমান্তে নিহত ফেলানীর ভাই আরফান হোসেন এখন বিজিবির সৈনিক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই মো. আরফান হোসেন (২১) বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন। দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা আরফান বুধবার আনুষ্ঠানিকভাবে বিজিবির একজন সৈনিক হিসেবে শপথ নেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ব্যাচেই শপথ নেন আরফান হোসেন।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত সিপাহি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন। ওই সময় আরফানের বাবা মো. নুরুল ইসলামও উপস্থিত ছিলেন।
আরফান হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামখানা–অনন্তপুর সীমান্ত এলাকার বাসিন্দা। এখানেই ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্ত পারাপারের সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন তার বড় বোন ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর মরদেহের সেই ছবি দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল এবং সীমান্ত হত্যাকাণ্ডের প্রতীক হয়ে ওঠে।
শিক্ষাজীবনে আরফান ২০২২ সালে স্থানীয় নাখারগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি এবং ২০২৪ সালে একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বিজিবির সার্কুলার প্রকাশের পর তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাইপ্রক্রিয়া শেষে টানা চার মাস কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই প্রশিক্ষণের সফল সমাপ্তিতেই বুধবার তার কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আরফান হোসেন। তিনি বলেন,
‘সীমান্তে আমার বোনকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ আমি সেই সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য। আমি চাই না, আমার বোনের মতো আর কোনো বাবা-মা সন্তান হারাক। দেশের সীমান্ত রক্ষার জন্য জীবন দিতে হলেও চেষ্টা করব, যেন কোনো বোন বা সন্তান এভাবে পাখির মতো গুলি খেয়ে মারা না যায়।’
তিনি আরও বলেন,
‘২০১১ সালে আমার বয়স ছিল মাত্র ছয়-সাত বছর। বোনকে হারানোর পর থেকেই আমার মা-বাবার ইচ্ছা ছিল, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। সেই লক্ষ্য নিয়েই নিজেকে গড়ে তুলেছি এবং আজ বিজিবিতে যোগ দিতে পেরেছি।’
উল্লেখ্য, ফেলানী খাতুন হত্যাকাণ্ডের পর তার পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। যদিও মামলার চূড়ান্ত বিচার নিয়ে হতাশা রয়েছে, তবু ছোট ভাই আরফান হোসেনের বিজিবিতে যোগদান পরিবার ও এলাকাবাসীর কাছে এক ধরনের নৈতিক বিজয় হিসেবেই বিবেচিত হচ্ছে।
পরিবার ও স্থানীয়দের বিশ্বাস, সীমান্তে প্রাণ হারানো ফেলানী খাতুনের অসমাপ্ত স্বপ্ন আরফান হোসেন একদিন দেশের সেবার মধ্য দিয়েই পূর্ণ করবেন।
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
৩১ মিনিট আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের
১ ঘন্টা আগে
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৫ ঘন্টা আগে
