শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ঢাকায় ১৪ ভবন ক্ষতিগ্রস্ত, নিহত ১০
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।
শুক্রবার রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ঢাকা শহরের ১৪টি এলাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় ভবনগুলোর দেয়ালে ফাটল, প্লাস্টার খসে পড়া এবং কিছু স্থাপনায় কাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছে।
দেশের অন্যান্য অঞ্চলেও কম্পন অনুভূত হয় এবং বিভিন্ন স্থানে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের উৎসস্থল ও মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো যাচাই করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ জানতে জরুরি ভিত্তিতে পরিদর্শন শুরু করেছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থা।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১০ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১২ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৪ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
