শর্তের কারণে আপাতত স্থগিত তারেক রহমানের ভারত সফর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আপাতত স্থগিত হয়েছে। দ্বিপক্ষীয় সফরের বিষয়ে দিল্লির আগ্রহ থাকলেও ঢাকার পক্ষ থেকে দেওয়া কয়েকটি শর্তের কারণে শেষ পর্যন্ত সফরটি আয়োজন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে ঢাকা ওই আমন্ত্রণে সাড়া না দিয়ে দ্বিপক্ষীয় সফরের ওপর বেশি গুরুত্ব দেয়। এরপর ভারত চলতি আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর আয়োজনের উদ্যোগ নেয়।
তবে দিল্লিতে শেখ হাসিনার একটি প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। ওই বক্তব্যের পর ঢাকার পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়।
সফরের আগে ঢাকার দুই শর্ত
গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম ভারত সফরের আগে ‘সহায়ক পরিবেশ’ তৈরির কথা জানান। একই সঙ্গে কয়েকটি শর্তের বিষয়ও তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে-
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো।
শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তর করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব বিষয় ভারতকে জানানো হয়েছে এবং ঢাকা এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে।
দিল্লিতে তৈরি হয়েছে বিস্ময়
সফরের ঠিক আগে বাংলাদেশের পক্ষ থেকে শর্তগুলো সামনে আসায় ভারতে বিস্ময় তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন, শর্তগুলো কঠিন এবং এগুলোকে সফরের আগে ‘সহায়ক পরিবেশ’ তৈরির পূর্বশর্ত হিসেবে উপস্থাপন করাই বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবীরের মতে, সফরের সময়সীমার মধ্যে বাংলাদেশের প্রত্যাশাগুলো বাস্তবায়ন করা সম্ভব কি না, সেটিও ঢাকা বিবেচনায় নিতে পারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। তবে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি এখনো কোনো নতুন সিদ্ধান্ত জানায়নি।
সম্পর্ক পুনর্বিন্যাসে জোর ঢাকার
বিশ্লেষকদের মতে, হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকার অবিশ্বাস-এই তিনটি বিষয় বর্তমান টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সার্বভৌম সমতা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবীরের ভাষায়, ঢাকা এখন সম্পর্কের একটি ‘রিসেট’ বা পুনর্বিন্যাসের দিকে এগোতে চাইছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে পানি, সীমান্ত, জ্বালানি ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এসব বিষয়ে অগ্রগতি আনতে শীর্ষ পর্যায়ের সরাসরি সংলাপ জরুরি।
ফলে তারেক রহমানের ভারত সফর কবে হবে, তা এখন অনেকটাই নির্ভর করছে ঢাকার দেওয়া শর্তগুলোর বিষয়ে দিল্লির অবস্থান এবং দুই দেশের সম্পর্কের নতুন কাঠামো নিয়ে আলোচনার ওপর।
সূত্র: বিবিসি বাংলা
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
১ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
২৩ ঘন্টা আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান
চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ’। সম্ভাব্য এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আগে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন আলোচনা পুনরায় শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ‘টাইমস নাউ’ জানায়, সম্ভাব্য সফরকে সামনে রেখে...
১ দিন আগে
