শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক
বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য ও প্রতারণার কারণে এ খাতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না, বরং সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে প্রকৃত উন্নতি সম্ভব নয়।”
তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, “পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে, আর আমরা তারুণ্যের খনি। এটি সোনার চেয়েও দামী সম্পদ। সারা বিশ্বকে আমাদের কাছে আসতেই হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছে। তিনি প্রবাসী আয় ও শ্রমবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, প্রবাসী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
২ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
২ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২১ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২১ ঘন্টা আগে
