শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকেও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে আওয়ামী লীগ ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয়। আদালতের নিষেধাজ্ঞার পর দলটির এমন কর্মসূচি এবং রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন।
এদিকে কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। রামিসার ঘটনার মতো অপ্রতিম হত্যার মামলাতেও দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, গত আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের প্রসঙ্গও সাংবাদিকদের আলোচনায় আসে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া সতর্কবার্তায় এ
১০ মিনিট আগে
জ্বালানির দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল: প্রতিমন্ত্রী
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্তপথে চোরাচালানের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছিল। এসব কারণেই জ্বালানির...
৩ ঘন্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক আজ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে...
৩ ঘন্টা আগে
তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।দলটির নেতারা জানিয়েছেন, রোববার (২১ সেপ্টেম্বর) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর...
৪ ঘন্টা আগে
