‘শরিয়াহবিরোধী আইন পাস করেছে সরকার, অবিলম্বে বাতিল করতে হবে’: ইসলামী আন্দোলন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস না যেতেই শরিয়াহবিরোধী আইন পাস করেছে। তিনি ওই আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
‘রাষ্ট্র ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে বাধ্য’
গাজী আতাউর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান। তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারও কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে বারবার অঙ্গীকার করেছে বলে তিনি উল্লেখ করেন।
তবে সরকারের ছয় মাস না যেতেই শরিয়াহবিরোধী আইন পাস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বলেও জানান দলটির মহাসচিব।
তিনি বলেন, “অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।”
‘উলামায়ে কেরাম আগেই ভিন্নমত জানিয়েছিলেন’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এবং দেশে যুগসেরা উলামায়ে কেরামও রয়েছেন। সংশ্লিষ্ট আইনটির বিষয়ে উলামায়ে কেরাম আগেই ভিন্নমত পোষণ করেছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, শরিয়াহ-সংক্রান্ত একটি বিষয়ে খ্রিষ্টান পণ্ডিতদের রেফারেন্স ব্যবহার করে আইন প্রণয়ন করা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানীয় সম্পদের প্রতি স্পষ্ট উপেক্ষা। সরকারের কাছে এমনটি প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন তিনি।
বিভাগীয় শহরে বিক্ষোভের ঘোষণা
সভায় গাজী আতাউর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া এ বিষয়ে শরিয়াহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান তুলে ধরতে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতের বিরুদ্ধে ৬০০ ধর্ষণ-বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার, প্রতিবাদ
বিএনপি সরকার গঠনের ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ ও বলাৎকার করেছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তাঁর এ বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক...
৫ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটি এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি...
১৯ ঘন্টা আগে
রুমিনের বক্তব্য ঘিরে সংসদে তীব্র হট্টগোল
ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার...
২০ ঘন্টা আগে
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক আলোচনা, সমালোচনা ও বিরোধিতা থাকবে; তবে দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি...
২৩ ঘন্টা আগে
