শরিফুলের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া, ১৪ রানে পিছিয়ে
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা।
চা বিরতির আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। স্টিভ স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রানে অপরাজিত আছেন। ফলে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।
তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাট রেনশকে ফেরান তাসকিন আহমেদ। স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ৮ রানে ফিরে যান তিনি। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর অষ্টম ওভারে বল হাতে নিয়ে দুর্দান্ত আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই ইনসাইড এজে বোল্ড করে দেন ট্র্যাভিস হেডকে। ২২ রান করে ফেরেন এই অজি ওপেনার।
চার বল পর আবারও সাফল্য পান শরিফুল। এবার ৯ বলে মাত্র ৪ রান করা মার্নাস লাবুশেনকে বোল্ড করে দেন তিনি। মাত্র ৪১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। এরপর বল হাতেও প্রথম ওভার থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করতে শুরু করেন বাংলাদেশের পেসাররা।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
