শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুভসূচনা করেছে ভারত। গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি।
এখনও পর্যন্ত মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপ জিততে না পারা ভারতের জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে। তবে এক পর্যায়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। ১৯.১ ওভারে ১ উইকেটে ৮১ রান থেকে ২৭ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১২৪/৬। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানবীরা ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলেন।
দীপ্তি শর্মা এবং আমানজোত কৌর সপ্তম উইকেটে ৯৯ বলে ১০৩ রানের জুটি গড়ে দলকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। আমানজোত ৫৬ বলে ৫৭ রান করে আউট হন। অন্যদিকে দীপ্তি শর্মা ৫৩ বলে গুরুত্বপূর্ণ ৫৩ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে স্নেহ রানা ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ভারত চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয়।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও ভালো শুরু করে। ১৪.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা ৮২ রান তোলে। কিন্তু ১৫তম ওভারে দীপ্তি শর্মার বলে চামারি আতাপাত্তু বোল্ড হওয়ার পরই লঙ্কান ইনিংসে ছন্দপতন ঘটে। আতাপাত্তু ৪৭ বলে ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন। এরপর শ্রীলঙ্কার আর কোনো ব্যাটারই ইনিংসকে গুছিয়ে নিতে পারেননি।
৪৫.৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে ম্যাচটি হারে শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে ৫৩ রান করার পাশাপাশি বল হাতে ৫৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেওয়ায় অলরাউন্ড পারফরম্যান্সের জন্য দীপ্তি শর্মা ম্যাচসেরা নির্বাচিত হন।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
১১ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
১৮ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
