শফিকুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ চসিক মেয়র শাহাদাত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার লং মার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যের পর রাত ১টার দিকে ফেসবুক লাইভে এসে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
লং মার্চকে ‘লং ড্রাইভ’ আখ্যা দিয়ে মেয়র শাহাদাত বলেন, বিপুল পরিমাণ তেল ও গ্যাস ব্যবহার করে তারা লং ড্রাইভ করেছেন। এটি তাদের রাজনৈতিক কর্মসূচি, তারা করতেই পারেন। তবে তাকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
‘আদালতের রায়ে বৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি’
ফেসবুক লাইভে ডা. শাহাদাত হোসেন বলেন, “লং মার্চকে আমি লং ড্রাইভ বলব। অনেক বেশি পরিমাণে তেল ও গ্যাস ব্যবহার করে তারা লং ড্রাইভ করেছেন। এটা তাদের রাজনৈতিক কর্মসূচি, তারা করতেই পারেন। কিন্তু শফিকুর রহমান সাহেব আমাকে মেয়াদোত্তীর্ণ মেয়র বলেছেন। অথচ আমি আদালতের রায়ে বৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি শপথ নিয়েছি।”
তিনি দাবি করেন, তার মেয়র পদে দায়িত্ব পালনের বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে বৈধতা পেয়েছে। শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময়ের মেয়রকে বৈধতা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‘গত ১৬ বছরে ১১০টি মামলার আসামি ছিলাম’
ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৬ বছরে তিনি ১১০টি মামলার আসামি ছিলেন। তার করা মামলার রায় ফ্যাসিবাদী শাসনকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমাকে পরাজিত করা হয়েছে বলেই আমি আদালতে মামলা করেছি। অথচ জামায়াত আমির বলছেন, বর্তমান সরকার দ্বারা ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে। তার কথার মধ্য দিয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে, তিনি আওয়ামী লীগের মেয়রের সময়টাকে ফ্যাসিবাদী সময় বলতে চেয়েছেন।”
২০২৯ সাল পর্যন্ত মেয়াদ থাকার দাবি
চসিক মেয়র বলেন, তার মামলার রায়ে শপথ গ্রহণের পর থেকে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ থাকার কথা বলা হয়েছে। তবে বৃহত্তর জনস্বার্থ ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনিও নির্বাচন চান বলে জানান।
তিনি বলেন, “আমার মামলার রায়ে বলা হয়েছে, আমার মেয়াদ স্বাভাবিকভাবে শপথ গ্রহণের পর থেকে ২০২৯ সাল পর্যন্ত থাকবে। কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমিও নির্বাচন চাই। সবারই অধিকার রয়েছে নির্বাচন করার। আমিও নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাই।”
শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা
নিজের মেয়াদ নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে ডা. শাহাদাত বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য তার কাছে প্রত্যাশিত ছিল না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে একতরফাভাবে রেজাউল করিমকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছিল। তার দাবি, জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে সেই প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হয়েছে।
ডা. শাহাদাত বলেন, “আমি মনে করি, জামায়াত আমির আওয়ামী লীগের সময়ে অবৈধভাবে একতরফাভাবে তাদের প্রার্থী রেজাউল করিমকে মেয়র ঘোষণা করা হয়েছিল—সেই ঘোষণাকে তিনি বৈধতা দিয়েছেন। এই কথার মাধ্যমে তিনি আওয়ামী লীগের ফ্যাসিজমকে অনেকটা সমর্থন করেছেন।”
সমাবেশে শফিকুর রহমানের বক্তব্য
এর আগে শনিবার লালদিঘি ময়দানে লং মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “বিএনপি সরকার যে স্বৈরাচার, তার বড় উদাহরণ এই চট্টগ্রামেই রয়েছে। চট্টগ্রামের মেয়র মেয়াদোত্তীর্ণ মেয়র। শুনেছি, তিনি নাকি যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকবেন। এটা কি প্রশাসন, নাকি স্বৈরশাসন?”
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্থায় দলীয় লোক বসিয়েছে। অথচ বিএনপির ৩১ দফায় দেশ পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তার দাবি, সরকার সেই নীতিরও ব্যত্যয় ঘটিয়েছে।
শনিবার রাতেই জামায়াত আমিরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেন নেটিজেনরা। এর পর রাত ১টার দিকে কানাডায় অবস্থানরত চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বক্তব্যটির জবাব দেন।
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সঙ্গে...
৩ ঘন্টা আগে
ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। শনিবার রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।সমাপনী সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করছে। তাদের দাবি,...
৪ ঘন্টা আগে
বাবা-মায়ের সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো আত্মাকে ভেঙে দেয়: রুমিন ফারহানা
পিতা-মাতার অবহেলা ও নির্যাতন বন্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বাবা-মায়ের সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তিনি।রোববার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত...
১৮ ঘন্টা আগে
‘দুর্বল আইনের অংশীদার হবো না’, মানবাধিকার কমিশন বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে অপেক্ষাকৃত দুর্বল আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের সময় এর বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দুর্বল আইন...
১৮ ঘন্টা আগে
