শিক্ষকগণ নিজ স্বার্থের পরিবর্তে দেশ ও জাতির স্বার্থে ভূমিকা রাখেন: ডা. মো. ফখরুদ্দিন মানিক
নিজস্ব প্রতিবেদক (ফেনী)
ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জননেতা ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, “শিক্ষকতা একটি মহৎ পেশা। জাতি গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকরাই পালন করেন। একজন শিক্ষক আমৃত্যু শিক্ষকের মর্যাদা নিয়েই বেঁচে থাকবেন। শিক্ষক নিজ স্বার্থের পরিবর্তে দেশ ও জাতির স্বার্থে ভূমিকা রাখেন।”
বুধবার (২৯ অক্টোবর) দাগনভূঁঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাতে শিক্ষকদের নৈতিক ও মানবিক স্পর্শে গড়ে ওঠা নাগরিকরাই রোল মডেল হিসেবে কাজ করবে। আমরা সকল ইতিবাচক কাজে শিক্ষকদের পরামর্শ ও দোয়া কামনা করছি। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করছি।”
দিনব্যাপী তিনি সেবার হাট মডেল মাদ্রাসা, আজিজ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সেকান্দারপুর বশিরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামনগর সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের সকল অসংগতি দূরীকরণে তাঁদের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আহসান উল্লাহ, ওয়ার্ড সভাপতি নুরুল হুদা, সাবেক মেম্বার আহসান হাবিব, শ্রমিক নেতা আনোয়ারুল করিম শাহেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, প্রধান শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৩ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৮ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
২১ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
