রাজনীতি

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের

ছবি: সংগৃহীত


বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র ফের সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।

গোলাম পরওয়ার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম প্রধান শর্ত যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ। ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা তুলে দেওয়া হলে স্থানীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তারের পাশাপাশি আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের বর্তমান প্রক্রিয়া মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে গুরুত্ব দিয়েছে। এর ফলে প্রার্থীরা নিজ যোগ্যতায় শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতা ও জটিলতা দূর করে সেটিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অতীতের অনিয়ম ও দুর্নীতির সুযোগ পুনরায় তৈরি হতে পারে। বিশেষ করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হবে।

গোলাম পরওয়ার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এনটিআরসিএর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানান তিনি।

প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে বলেও মত দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।


রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান
রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে তা জনগণ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী...

১৩ মিনিট আগে


কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম
কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম

বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয়...

৫৩ মিনিট আগে


জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান
জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জাতির প্রয়োজনে যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শহীদ শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী...

১ ঘন্টা আগে


‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার
‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। তাঁর দাবি, ‘র’ প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলের বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য এবং সফরের আয়োজকদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন?...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom