রাজনীতি

শিবিরে দায়িত্ব ‘আমানত’, চাঁদাবাজির সুযোগ নেই: নুরুল ইসলাম সাদ্দাম

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


শিবিরে দায়িত্ব ‘আমানত’, চাঁদাবাজির সুযোগ নেই: নুরুল ইসলাম সাদ্দাম

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তাদের সংগঠনে দায়িত্ব নির্ধারণে আদর্শিক (আইডিওলজিক্যাল) বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, শিবিরে কমিটি নিয়ে বিরোধ বা অভ্যন্তরীণ সংঘাত নেই এবং সংগঠনের ভেতরে চাঁদাবাজি বা টেন্ডারবাজির কোনো সুযোগ নেই।

সোমবার (৪ মে) দুপুরে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংগঠনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া ও অভ্যন্তরীণ কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি শিবিরের অবস্থান তুলে ধরেন।

সাদ্দাম বলেন, “আমরা দায়িত্বকে আমানত হিসেবে দেখি। এখানে পদ চাওয়া বা লবিংয়ের সুযোগ নেই। ইসলামী ভাবধারায় কাউকে দায়িত্ব দেওয়া হয় তার যোগ্যতা ও নৈতিক অবস্থান বিবেচনায়।”

তিনি দাবি করেন, শিবিরের রাজনীতি কোনো “প্রফেশন” নয় এবং এখানে কোনো আর্থিক লাভের সুযোগ নেই। তাঁর ভাষায়, “অন্যান্য রাজনৈতিক সংগঠনে কেউ কেউ রাজনীতিকে আয়ের মাধ্যম হিসেবে নেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে রাজনীতি সম্পূর্ণ স্যাক্রিফাইসের জায়গা।”

অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, শিবিরের সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে ছোট ও নিয়ন্ত্রিত, যেখানে অতিরিক্ত পদ বা দায়িত্বের সুযোগ রাখা হয় না। তাঁর মতে, এতে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।

নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, শিবিরের সংবিধানের ৩৪ নম্বর ধারায় নেতৃত্বের গুণাবলি নির্ধারিত রয়েছে। এর মধ্যে রয়েছে—আমানতদারিতা, নৈতিকতা, ধৈর্য, প্রজ্ঞা, বিশ্লেষণী ক্ষমতা এবং নেতৃত্বের প্রতি অনাসক্তি।

তিনি বলেন, “প্রতিটি স্তরে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। দীর্ঘ সময় ধরে সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নের পরই কেউ নেতৃত্বের পর্যায়ে আসতে পারে।”

সাদ্দামের দাবি অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃত্ব নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয় এবং একটি নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া পরিচালনা করে।

তিনি আরও বলেন, নেতৃত্বে নির্বাচিত হওয়ার পর অনেক সময় নতুন দায়িত্বপ্রাপ্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ তারা এই দায়িত্বকে বড় ধরনের আমানত হিসেবে বিবেচনা করেন। “দায়িত্বের জবাবদিহির চাপ থেকেই অনেকে আবেগপ্রবণ হয়ে যান,” যোগ করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, সংগঠনের ভেতরে নিয়মিত আত্মসমালোচনা ও জবাবদিহির চর্চা (এহতেসাব) করা হয়, যেখানে কোনো ভুল হলে দায়িত্বপ্রাপ্তদের প্রকাশ্যে জবাবদিহি করতে হয়।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৩ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৭ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১০ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom