রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় ষড়যন্ত্রের অংশ ছিল: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় ষড়যন্ত্রের অংশ ছিল: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বামপন্থি ও কলকাতাকেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থী মহল দীর্ঘদিন ধরে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে আসছে। তবে ইতিহাসের নানা তথ্য ও প্রমাণ সামনে আসায় এখন স্পষ্ট হয়েছে, এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল।

তার দাবি, ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যখন রাজধানী ঢাকাসহ পূর্ব পাকিস্তান কার্যত ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে ছিল। তিনি বলেন, ৮ ডিসেম্বরের আগেই ভারতের ৩৬ সেনা ঢাকায় অবতরণ করেছিল—এ বিষয়ে নথিভুক্ত তথ্য রয়েছে।

পরওয়ার আরও বলেন, সে সময় পাকিস্তানি সেনা ও তথাকথিত রাজাকার-আলবদর বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ কিংবা প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ অবস্থায় তাদের পক্ষে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না।

রাও ফরমান আলীসহ বিভিন্ন লেখকের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ১৪ ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল। কিন্তু ভারতীয় সেনাপ্রধানের সিদ্ধান্তে তা পিছিয়ে দিয়ে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের তারিখ নির্ধারণ করা হয়।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ওই সময় পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, লেখক ও শিল্পীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়—যাঁরা বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

ভারতের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের স্বাধীনতায় ভারত নিছক ভালোবাসা বা এ দেশের জনগণের কল্যাণের জন্য সহায়তা করেনি। তার দাবি, ১৯৬৫ সালের যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত মুক্তিযুদ্ধে জড়িত হয় এবং স্বাধীন বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করাই ছিল তাদের মূল লক্ষ্য।


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...

৬ ঘন্টা আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৬ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৭ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom