শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার প্রত্যয় ফরাসি রাজনীতিবিদ রিমা হাসানের
অনলাইন ডেস্ক
ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান 'সুমুদ ফ্লোটিলা'-য় অংশ নিয়ে স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হাল না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে একপর্যায়ে রিমার বহনকারী জাহাজটি হামলার শিকার হয়। ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য সোশ্যাল মিডিয়ায় সেই পরিস্থিতির ধারাবাহিক বর্ণনা দিয়েছেন।
গত বুধবার (২ সেপ্টেম্বর) 'এক্স হ্যান্ডলে' (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রিমা হাসান বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানান। তিনি ইসরায়েলকে রুখে দিতে বিভিন্ন দেশে প্রতিবাদের ডাকও দেন। ওইদিন, সকাল সাড়ে ১১টার কিছু সময় আগে রিমাসহ তার জাহাজের ক্যাপ্টেন ও কয়েকজন ক্রু-কে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সে দেশব্যাপী সংহতি প্রকাশ করতে ফরাসি নাগরিকদের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন।
ঘটনার দিন, তাদের জাহাজটি গাজা উপকূল থেকে ৩০ মাইল দূরে অবস্থান করছিল, ঠিক তখনই অতর্কিত হামলা চালানো হয়। রিমা হাসান ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল: "স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হাল ছাড়বো না।"
'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' হলো গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ জন মানুষ রয়েছেন। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৫ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২১ ঘন্টা আগে
