রাজনীতি

‘শেখ মুজিব জীবিত অবস্থায় যতটা জ্বালিয়েছেন, মৃত্যুর পর আরও বেশি’: শাহরিয়ার কবির

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘শেখ মুজিব জীবিত অবস্থায় যতটা জ্বালিয়েছেন, মৃত্যুর পর আরও বেশি’: শাহরিয়ার কবির

সংগৃহীত


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গ্রামের এক মৃত ব্যক্তির উদাহরণ টেনে তিনি বলেন, ওই ব্যক্তি জীবিত অবস্থায় গ্রামবাসীকে যেমন ভোগান্তিতে ফেলেছিলেন, মৃত্যুর পরও তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে গ্রামবাসীকে মামলা ও কারাবাসের ভোগান্তিতে পড়তে হয়েছিল। শেখ মুজিবের সঙ্গে ওই ব্যক্তির তুলনা করে শাহরিয়ার কবির বলেন, জীবিত অবস্থায় যতটা জ্বালিয়েছেন, মৃত্যুর পর আরও বেশি জ্বালিয়েছেন-তার নাম শেখ মুজিব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চ ২৪ আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

শাহরিয়ার কবির বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার মাধ্যমে জাতি একটি অভিশাপ থেকে মুক্ত হয়েছিল। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কর্নেল ফারুক ও রশিদের মতো মুক্তিযোদ্ধারা কেন শেখ মুজিবকে গুলি করে হত্যা করেছিলেন।

তিনি দাবি করেন, তৎকালীন সময়ে দেশকে ভারতের কাছে ‘বর্গা দেওয়া’ হচ্ছিল-এমন পরিস্থিতিতে মুক্তিযোদ্ধারা ওই পদক্ষেপ নিয়েছিলেন।

ইনডেমনিটি আইন প্রসঙ্গ

সেমিনারে ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্নেল ফারুক ও রশিদকে দেওয়া ইনডেমনিটি বা আইনি সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন এই আইনজীবী।

তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর তাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে দীর্ঘ ২০ বছর পর সেই সুরক্ষা আইন বাতিল করেন এবং সংশ্লিষ্টদের ফাঁসি দেওয়া হয়।

শাহরিয়ার কবির আরও বলেন, সংবিধানে ইনডেমনিটি বা আইনি সুরক্ষা না আনা পর্যন্ত এবং ভারতের লিখিত সংবিধানে পরিবর্তন না হওয়া পর্যন্ত এই ‘বিপ্লব’ চলমান থাকবে।

এ সময় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা এখন মৃত। যারা ডিসেম্বর মাসে শেখ হাসিনার ফিরে আসার স্বপ্ন দেখছেন, তাদের কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর বক্তব্যের এসব মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১০ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১১ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৫ ঘন্টা আগে


শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom