রাজনীতি

শেখ হাসিনার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক

২ মাস আগে


শেখ হাসিনার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নেতাদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার বিচার যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা বিএনপি সরকারের পতনের আন্দোলন করব। সরকার গঠন করতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।”

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও সহিংসতায় নিহতদের বিচার এখনো সম্পন্ন হয়নি। এ প্রসঙ্গে তিনি আবু সাঈদের হত্যার বিচার দাবি করে বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদেরও সমালোচনা করেন। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। তবে কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে কীভাবে মোকাবিলা করতে হয়, তা আমাদের জানা আছে।”

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াতে পারেনি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের কার্যকর উপস্থিতি দেখা যায়নি।

ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের বিদেশি প্রভাব বা ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৩ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom