শেখ হাসিনাকে প্রত্যর্পন করবে না ভারত জানানো হলো ঢাকাকে
ডেস্ক নিউজ
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে ভারত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সাংবাদিক অনির্বাণ দাসগুপ্তের নামে লেখা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের ঐ প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নয়াদিল্লির অবস্থান জানিয়েছে। তারা বলেছে, তার (শেখ হাসিনা) সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। আটক করা হলে তার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত।এ ছাড়া ঐ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে জোরালোভাবে জানিয়েছে, ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তিনি দেশে ফিরতে আগ্রহী। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা বারবার জানিয়েছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, তিনি কীভাবে ফিরবেন তা আওয়ামী লীগ দলীয়ভাবে এখনো ঠিক করতে পারেনি।
চাঁদাবাজিকে কেন্দ্র করে গুলশান থানা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীর গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে হকার বসানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুবাস্তু থেকে বাঁশতলা পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান ও বিএনপি নেতা নুরুর নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং সাবেক
১৫ ঘন্টা আগে
ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি...
১৮ ঘন্টা আগে
ঢাকা দক্ষিণ থেকে উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। বর্তমানে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক
২১ ঘন্টা আগে
ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।সোমবার (৭ সেপ্টেম্বর) এনসিপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা
২১ ঘন্টা আগে
