রাজনীতি

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা গোলাম পরওয়ারের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা গোলাম পরওয়ারের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ভারত সরকারের সমালোচনা করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “দিল্লিতে তিনি (শেখ হাসিনা) আশ্রয় পেয়েছেন। এই দেশের রাজনীতিতে যত গণ্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি-সবকিছুর রিমোট কন্ট্রোল তারা (দিল্লি) করছে।”

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময়-সংক্রান্ত বিধান এবং জেনেভা কনভেনশনের নীতিমালা উপেক্ষা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ভারতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে রাখা হয়েছে।

তার ভাষায়, “এটা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করা যায় না।”

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এ বিষয়ে সিদ্ধান্তও সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের ঘটনায় সাধারণ মানুষের ওপর যে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ রয়েছে, সেসবের বিচার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

রাজনৈতিক অধিকার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে। এটি কোনো একক রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় নয়।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে না ঠেলে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি হিসেবে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করা।

তিনি আরও বলেন, “এভাবে সংবিধান সংস্কার সম্পন্ন হলে বর্তমান সংকটের সমাধান সম্ভব হবে। অন্যথায় রাজপথে কর্মসূচিতে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না।”

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার এবং কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সম্মেলনের আগে জেলার সদস্যদের (রুকন) নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২৯ মিনিট আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...

২ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom