বিশেষ সংবাদ

শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি দশটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি ও অর্থ পাচারসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে সরকার গঠিত ১১টি তদন্ত দল। তদন্তে এই ১১ ব্যক্তি ও শিল্পগোষ্ঠীর পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং বিদেশে অর্জিত সম্পদের সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সর্বমোট ৫৭ হাজার ২৬০ কোটি ৫৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং শেয়ার জব্দ করা হয়েছে।

তদন্ত সংস্থাগুলোর একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এই তদন্ত কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই যৌথ তদন্তে যুক্ত রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে রয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নিরাপত্তাবেষ্টিত কক্ষে তদন্তের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চলছে।

এছাড়াও, পাচার করা অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক চারটি প্রভাবশালী সংস্থা সহায়তা করছে। এই সংস্থাগুলো হলো— দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (এসটিএআর), ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (আইসিএআর)

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে:

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ
  • এস আলম গ্রুপ
  • বেক্সিমকো গ্রুপ
  • সিকদার গ্রুপ
  • নাসা গ্রুপ
  • বসুন্ধরা গ্রুপ
  • ওরিয়ন গ্রুপ
  • জেমকন গ্রুপ
  • নাবিল গ্রুপ
  • সামিট গ্রুপ

এই শিল্পগোষ্ঠীগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়াদিও তদন্তের আওতায় আনা হয়েছে।

 

বিএফআইইউ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৫৭৩টি ব্যাংক হিসাবে ১ হাজার ৬৮০ কোটি টাকা৩ মিলিয়ন মার্কিন ডলার স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, ১৮৮টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) হিসাবে ১৫ হাজার ৫০০ কোটি টাকার অর্থ ও শেয়ার স্থগিত করা হয়েছে।

আদালতের নির্দেশে এখন পর্যন্ত জব্দ করা দেশীয় সম্পদের মোট পরিমাণ ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৯ হাজার ৯৯৯ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ৩৬ হাজার ৮০৬ কোটি টাকা

এছাড়া, বিদেশে থাকা সম্পদের মধ্যে ১০ হাজার ৪৫৫ কোটি ৫৬ লাখ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৬ হাজার ৯৭ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ৪ হাজার ৩৫৪ কোটি ৫৬ লাখ টাকা

সব মিলিয়ে, আদালতের নির্দেশনায় দেশে-বিদেশে স্থগিত ও জব্দকৃত সম্পদের সম্মিলিত পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬০ কোটি ৫৬ লাখ টাকা


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ

৩ দিন আগে


৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...

৮ দিন আগে


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১০ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom