‘শেখ হাসিনা কালই আসুন, আইনের মাধ্যমে রিসিভ করব’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন কেন, চাইলে কালই ফিরতে পারেন; তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন-এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও এতে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে ফিরবেন কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে থাকবে দুটি হাতকড়া।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেই সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রসঙ্গ তুলে বিমানমন্ত্রী বলেন, ‘আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তার সহযোগীদের দেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা, জনগণের অর্থ লুটপাটসহ অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিচার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। এর মধ্য দিয়ে জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার কথা জানান তিনি।
শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান।
২ ঘন্টা আগে
আট দফা দাবিতে কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের
৪ ঘন্টা আগে
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটির নেতারা বলেছেন, অতীতে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারকে সেই পথ পরিহার করতে হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয়...
১ দিন আগে
জামায়াতের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সেলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের
২ দিন আগে
