রাজনীতি

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল নেতাকর্মীদের নাম প্রকাশ করল ডুজা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল নেতাকর্মীদের নাম প্রকাশ করল ডুজা

ছবি: সংগৃহীত


রাজধানীর শাহবাগ থানা-এর ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডুজার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হামলার নেতৃত্বে কারা

বিবৃতিতে বলা হয়, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাত-এর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।

ডুজার অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা-কর্মী, যাদের মধ্যে রয়েছেন-

১.ইমাম আল নাসের মিশুক

২.মনসুর রাফি

৩.জুনায়েদ আবরার

৪.সুলায়মান হোসেন রবি

৫.সাজ্জাদ হোসেন

৫.সায়িদ হাসান সাদ

৬.মনোয়ার হোসেন প্রান্ত

৭.কারিব চৌধুরী

৮.জাহিন ফেরদৌস জামি

৯.মমিতুর রহমান পিয়াল

১০.সানিন সায়েদসহ আরও অনেকে

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

ডুজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সদস্য।

সাংবাদিক সংগঠনের নিন্দা

ডুজা নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, থানার মতো নিরাপদ স্থানে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

তাদের মতে, এটি কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না।

তিন দফা দাবি

ডুজা তিনটি দাবি জানিয়েছে-

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা

জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

৩ ঘন্টা আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom