সোনার দাম কমল, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
আজ সকাল থেকেই নতুন দাম কার্যকর
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে।
বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হতে...
৮ ঘন্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার গ্রাহক
পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত নেওয়ার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন। এর মধ্য দিয়ে ব্যাংকটি থেকে দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকটির কর্মকর্তারা এ তথ্য জানান।দ্বিতীয়...
১ দিন আগে
সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়
দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।একই সঙ্গে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়নবিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের...
২ দিন আগে
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।ঋণের বোঝা কমাতে...
৩ দিন আগে
