সোনাগাজীতে এনসিপির সংঘর্ষ: এক দিনের ব্যবধানে আরও এক নেতাকে শোকজ, মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় এক দিনের ব্যবধানে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। সর্বশেষ জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবকে শোকজ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের বিষয়ে এমদাদুল হক রাজীব বলেন, কর্মসূচিতে প্রটোকল ভেঙে একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি মঞ্চে তার প্রতিবাদ করেছিলেন। তার ভাষ্য, বিষয়টি হয়তো কেন্দ্রের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেবেন বলে জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) একই ঘটনার জেরে জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব এবং সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আকবর হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরও তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আকবর হোসেন দাবি করেন, সংঘর্ষের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন।
অন্যদিকে জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব বলেন, কর্মসূচির প্রধান আয়োজক হিসেবে দায়িত্বে থাকার সময় অপ্রীতিকর ঘটনা ঘটায় শৃঙ্খলা রক্ষায় ত্রুটির অভিযোগে তাকে শোকজ করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মঞ্চে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অনুষ্ঠান শেষে সভাস্থল ও মঞ্চের সামনেও দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দলের ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদ মারধরের শিকার হন।
দলীয় শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঘটনার তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
৩৫ মিনিট আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৫ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৬ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৭ ঘন্টা আগে
