সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিহত ২, আহত ১
অনলাইন ডেস্ক
যশোরের বাঘারপাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া, একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।
১৪ সেপ্টেম্বর, রবিবার রাত আনুমানিক ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী (বড় ভেকুটিয়া, যশোর সদর) এবং আক্তার হোসেন (বসুন্দিয়া, যশোর সদর)। আহত পুলিশ কর্মকর্তার নাম নিক্কন আঢ্য।
তুলারামপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের কাঁচ ভেঙে যায় এবং ট্রাকের বাঁশ বাসের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আক্তার হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্বেচ্ছাসেবক দলের নেতা এম জাফর আলী এবং পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জাফর আলীর মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী নিশ্চিত করেন যে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১৮ মিনিট আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
৯ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১০ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
২১ ঘন্টা আগে
