সচিবালয়মুখী ১১ দলীয় জোটের মিছিল আটকাল পুলিশ, বন্ধ সব গেট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সব প্রবেশদ্বার (গেট) বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে।
একই সময়ে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ১১ দলীয় জোটের মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গেট বন্ধ থাকায় বিভিন্ন সরকারি কাজে সচিবালয়ে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রবেশ করতে না পেরে অনেককে সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় সেখানে মানুষের ভিড় সৃষ্টি হয়।
এদিকে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য।
বেলা ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান অব্যাহত রাখেন। পরে সেখান থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে জিরো পয়েন্ট এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।
কর্মসূচিতে অংশ নেন ১১ দলীয় জোটের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...
৫১ মিনিট আগে
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৫ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
