রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের সমালোচনা

অনলাইন ডেস্ক

৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মূলত ইসলামী বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করেছেন।

শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশ মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি অবমাননার শামিল।

তিনি আরও অভিযোগ করেন, সরকার একদিকে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং শরিয়াবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিলেও অন্যদিকে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে উপস্থাপন করছে। তার ভাষায়, এটি সরকারের “দ্বিচারিতা ও আদর্শিক সংকটের বহিঃপ্রকাশ”।

বিবৃতিতে জামায়াত নেতা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, নাগরিক সমাজের অনেকেই এ বক্তব্যকে ইসলামী শরিয়া আইনের প্রতি অসম্মান হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Dr.Mahfuzul Alom