জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দুর্গা পূজায় নিরাপত্তা সতর্কতা এবং অবাধ নির্বাচনের আহ্বান

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দুর্গা পূজায় নিরাপত্তা সতর্কতা এবং অবাধ নির্বাচনের আহ্বান

আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সারাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারার বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 তিনি বলেন, গত বছরের ন্যায় এ বছরও দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কাজ করবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে একটি নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "গতবার আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে, এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।"

 নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়। এ প্রক্রিয়ায় জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং প্রশাসনসহ সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি পুলিশ সদস্যদের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলার অনুরোধ করেন এবং সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমানোর ক্ষেত্রে সহযোগিতা চান।

 পুলিশের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতার প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "এবার আপনারা জাতিকে দেখিয়ে দিয়েছেন যে পুলিশ একটি নিরপেক্ষ নিয়োগ সম্পন্ন করতে পারে।" তিনি জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় তিনি নিজে বা তার মন্ত্রণালয় থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। তিনি পোস্টিংয়ের ক্ষেত্রে লটারির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 লিখিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের এই নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয়, বরং গণতন্ত্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও রক্ষার জন্য একটি ঐতিহ্যবাহী, সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক পুলিশ বাহিনীর দৃঢ় প্রত্যয়।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৫০ মিনিট আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

৫৬ মিনিট আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৩ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom