সবার অগোচরে জন্মশহর ছাড়লেন স্কালোনি, দরজায় রেখে গেলেন আবেগঘন চিরকুট
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের পর নিজ জন্মস্থান পুখাতোতে কয়েকদিন কাটিয়ে নীরবে শহর ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি সংক্ষিপ্ত বার্তা লিখে রেখে যান তিনি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যানাল ২-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, চিরকুটে লেখা ছিল, “লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।”
মূলত প্রতিদিন বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তরা যেন অযথা অপেক্ষা না করেন, সেই উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী উপায়ে বিদায় জানান বিশ্বকাপজয়ী এই কোচ।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানোর পর কিছুটা ব্যক্তিগত সময় কাটাতে নিজ শহর পুখাতোতে ফিরে যান স্কালোনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। নিজের শহরের মানুষের উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছিলেন আর্জেন্টাইন কোচ।
প্রায় পাঁচ দিনের অবস্থানে স্কালোনি স্বাভাবিক জীবনযাপনই উপভোগ করেন। বাইসাইকেলে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং শৈশবের ক্লাব অ্যালামনি দে কাসিলদা-র একটি ম্যাচও উপভোগ করেন।
মাত্র তিন হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট শহর পুখাতোতে তার উপস্থিতি ঘিরে প্রতিদিনই ভিড় জমাতেন শত শত সমর্থক। কেউ শুভেচ্ছা জানাতেন, কেউ স্মৃতিচারণ করতেন, আবার কেউ ছবি ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ খুঁজতেন।
পুখাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের ধারণা, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন।
আগামী সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর আগে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ফেরার কথা রয়েছে তার।
এদিকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তার সঙ্গে নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
