রাজনীতি

স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে স্বামী সহসভাপতি পদ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তার স্ত্রী। এ পোস্টকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৩৮০ সদস্যবিশিষ্ট নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে ২ নম্বর সহসভাপতি পদে স্থান পান সজীব পাল জুম্মন।

কমিটি ঘোষণার পরপরই তার স্ত্রী ফেসবুকে স্বামীর ছবি ও কমিটির তালিকা শেয়ার করে লেখেন, “প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি।”

এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে পদবঞ্চিত ও দীর্ঘদিন সংগঠনে সক্রিয় থাকা নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে থাকা অনেক নেতাকে বাদ দেওয়া হয়েছে, অথচ নতুন ও বিতর্কিত কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ কেউ দাবি করেন, কমিটিতে বিবাহিত ও সংগঠনের বাইরে থাকা ব্যক্তিদেরও পদ দেওয়া হয়েছে।

স্থানীয় ছাত্রদলের একাংশের মতে, এমন ফেসবুক পোস্ট কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে এবং তৃণমূল পর্যায়ে অসন্তোষ বাড়িয়েছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom