রাজনীতি

স্বাধীনতার চেতনার সঙ্গে প্রতারণা হচ্ছে বলে মন্তব্য আখতার হোসেনের

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


স্বাধীনতার চেতনার সঙ্গে প্রতারণা হচ্ছে বলে মন্তব্য আখতার হোসেনের

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় শহীদ স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য হয়েছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দীর বেশি সময় পরও দেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, যার বিরুদ্ধে জনগণকে বারবার সংগ্রাম করতে হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল এবং সেটিকে তিনি “আরেকটি বিজয়” হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ১৯৪৭ সালে এই ভূখণ্ডের মানচিত্র তৈরি হলেও ২০২৪ সালের আন্দোলন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

এনসিপির এই নেতা বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুধু স্মরণ নয়, বরং শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের শপথ নেওয়ার দিন। সেই শপথের অংশ হিসেবেই জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনগণের অধিকাংশ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে মত দেয়।

তিনি অভিযোগ করেন, সেই গণভোটের রায় বাস্তবায়নে বর্তমানে গড়িমসি করা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।

আখতার হোসেন আরও বলেন, বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এনসিপি দীর্ঘদিন ধরে নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের জনগণ কোনোভাবেই এই পরিস্থিতি মেনে নেবে না।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৮ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২৩ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom